সখিপুরে যৌতুক না পেয়ে স্ত্রীর উপর অমানবিক নির্যাতন স্বামীর

যৌতুক না পেয়ে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মিয়ারচর চৌকিদার কান্দি গ্রামে আনিকা আক্তার সম্পা (২৩) নামে এক নারীর উপরে দীর্ঘ দিন যাবত অমানবিক নির্যাতন করছেন ইতালি প্রবাসী স্বামী সাত্তার বেপারী।

স্ত্রী আনিকা আক্তার সম্পা বেগম নির্যাতনের স্বীকার হয়ে স্বামী সাত্তার বেপারী এবং তার সহচরগণের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত সখীপুর শরীয়তপুর ৮ আগষ্ট যৌতুক নিরোধ আইনে ৩ ও ৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। যাহার সি.আর নং-৮০/২০।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা যায়,২০১৬ সালের ২৮ সেপ্টেম্ব উপজেলার একই ইউনিয়নের চরভাগা শনিকান্দি গ্রামের আব্দুল কাইয়ুম মোল্লার মেয়ে আনিকা আক্তার শম্পা সাথে একই ইউনিয়নের মিয়ারচর চৌকিদার কান্দি গ্রামের মোঃ কালা বেপারীর ছেলে ইতালি প্রবাসী সাঁতার বেপারীর বিয়ে হয়।

বিয়ের পর থেকে স্ত্রী আনিকা আক্তার সম্পার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল সাত্তার এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। যৌতুক না পেয়ে মাঝে মধ্যেই সম্পার উপর অমানবিক নির্যাতন চালাতো সাত্তার ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ গত ০৬.০৮.২০২০ তারিখ বিকেলে ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে সম্পার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের এক পর্যায়ে তার মুখে গামছা ঢুকিয়ে বালিশ দিয়ে মুখ চাপা দিয়ে গলা টিপে হত্যার চেষ্টা চালায়। মুর্মূর্ষ অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুধু তাই নয় দেড় বছরের মেয়ে সাবিহা আক্তারকে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে শাসরুদ্ধ করে প্রান নাশের চেষ্টা করে। প্রতিবেশীদের সহযোগীতায় সাবিহা প্রানে বেঁচে যায়।

আনিকা আক্তার শম্পা গণমাধ্যমকে জানান, প্রায় ৪ বছর যাবত সাত্তার বেপারীর সাথে আমার বিয়ে হয়েছে। সাত্তার বেপারী বিভিন্ন সময় আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলে, আমি টাকা এনে দিতে না পারলে আমার উপর স্বামী সাত্তার বেপারী ও তার পাঁচ বোন মিলে শারিরীক ও মানসিক নির্যাতন করে।

একটি সন্তানের মমতায় জড়িয়ে এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রায় ৪টি বছর যাবত স্বামীর নির্যাতন সহ্য করে আসছি। স্বামী সাত্তার বেপারী ইতালি যাবার সময় আমার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ এনে দেই। ইতালি চলে যাবার পর থেকে আমি ও আমার সন্তানকে সঠিকভাবে ভরণ পোষন দিচ্ছে না। এখন আবার দেশে এসে তার ছোট বোনদের পরামর্শে আমার বাবার বাড়ি থেকে ৫ লক্ষ টাকা যৌতুক আনতে বলেন। তাই আমি নিরুপায় হয়ে স্বামী সাত্তার বেপারী ও তার সহচরগণের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করেছি। স্বামী সাত্তার বেপারী ও তার সহচরগণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর