ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। দেশটিতে করোনায় এর মধ্যেই ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যানের তথ্য অনুযয়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৮৯ হাজার ২০৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৮৪ জন।
ওই পরিসংখ্যান মতে, ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ লাখ ৬০ হাজার ৬৭২ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৬ লাখ ৭৮ হাজার ৪৫২। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৯৪৪ জন।
তবে বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতে করোনাভাইরাসে মৃত্যুর হার তুলনামূলক কম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, পুরো বিশ্বে করোনায় মৃত্যুহার ৩ দশমিক ৫ শতাংশ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্ট মতে, ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১ দশমিক ৯ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি পওয়া যায়। তারপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র।
বার্তাবাজার/এমকে