বিশ্বের বাকিসব উন্নত দেশকে পিছনে ফেলে করোনার ভ্যাকসিন আবিস্কারে অজনেকটা নীরব অবস্থানে থাকা রাশিয়াই করে ফেলল আসল কাজ। অসম্ভব বলে ধরে নেয়া এই ভ্যাকসিনের আবিস্কার তারাই প্রথম করে অবাক করে দিল সমগ্র দুনিয়াকে। তবে এখনও আন্তর্জাতিক মহলে তাদের আবিস্কৃত এই যুগান্তকারী ভ্যাকসিন নিয়ে নানা আপত্তি রয়েছে।
টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে জানায়, ইতোমধ্যে রাশিয়া তাদের আবিস্কৃত ভ্যাকসিনের উৎপাদন শুরু করে দিয়েছে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেন। মহাকাশ জয় করা সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অনুসারে এই ভ্যাকসিনের নাম রাখা হয়েছে স্পুটনিক-৫। ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয় পুতিনের এক মেয়েকে।
এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের আবিস্কার করা এই চমৎকারী ভ্যাকসিন নিয়ে কোনো ইতিবাচক মন্তব্য না করলেও ভারতসহ ২০টি দেশ আগে থেকেই ভ্যাকসিন চেয়ে রেখেছে। আর তার পরিমাণ ১ বিলিয়ন তথা ১০০ কোটি ডোজ।
বার্তাবাজার/এসজে