রাজধানীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ২৪ ঘন্টায় আটক করেছে ৬৩ জনকে। পুলিশ ও র্যাবের এই অভিযানে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু করে শনিবার (১৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা এই অভিযান চলে বলে নিশ্চিত করেছেন পুলিশ ও র্যাব সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন জানান, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ১০১ পিস ইয়াবা, ৭ কেজি ১০৫ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ বোতল ফেনসিডিল, ৫ বোতল বিদেশি ও ৫ লিটার দেশি মদ এবং ১৩৪ পুরিয়াসহ ১৭৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে।
বার্তাবাজার/এসজে