আজ থেকে বিমান ভ্রমণে গুনতে হবে বাড়তি টাকা

বাংলাদেশে আজ (রোববার) থেকে বিমানের ভাড়া বৃদ্ধি পাচ্ছে। বিমানবন্দর ব্যবহার করে যদি কোনো যাত্রী দেশে অথবা দেশের বাইরের কোনো ফ্লাইটে ভ্রমণ করেন তাহলে তাকে নিরাপত্তা ও বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে। যার কারণে আগের বিমানের টিকেটের চেয়ে দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

গত ২২ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছিল। যা আজ থেকে কার্যকর হচ্ছে।

প্রজ্ঞাপনে জানানও হয়ে ছিল, সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে প্রতিবার একজন যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার (প্রায় ৪২০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার (প্রায় ৫০০ টাকা)। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি ১০ ডলার (প্রায় ৮৫০ টাকা) এবং যাত্রী নিরাপত্তা ১০ ডলার ফি দিতে হবে। অন্যদিকে দেশের অভ্যন্তরীণ যে কোনো রুটে যাত্রীদের প্রতিবার ভ্রমণে ১০০ টাকা বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি ৭০ টাকা দিতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর