জাতির পিতার রুহের মাগফেরাত কামনায় মুনাজাত করলেন পাঁচ শতাধিক নারী

পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী একসাথে মুনাজাতে অংশ নিয়েছেন। শনিবার (১৫ আগষ্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের দুই নাম্বার ওয়ার্ড শাখা জেলা শহরের উপকন্ঠে রামের ডাঙ্গা শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

মুনাজাত পরিচালনা করেন রামের ডাঙ্গা মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান। প্রায় দশ মিনিটের মুনাজাতে নারী ও শিশুরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় আলোচনা সভায় পঞ্চগড় পৌর আওয়ামীলীগের সভাপতি কাজি আল তারিক, সাধারন সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওসমান গনি রতন বক্তব্য রাখেন।
বক্তারা জানায় আজকের এই মুনাজাতে অংশ নেওয়া নারীদের উপস্থিতি প্রমান করে জাতির জনকের প্রতি আমাদের এলাকার নারীদের শ্রদ্ধা ।

কাজি আল তারিক তার বক্তব্যে বলেন, শোক দিবসে আমি পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আজ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছি কিন্তু এত নারীর একসাথে মুনাজাতে কোথাও অংশ নেয়নি। তিনি উপস্থিত নারীদের উদ্দেশে বলেন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আর ঘাতকেরা আজকের এই দিনে আমাদের জাতির জনককে হত্যা করা হয়েছে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেত।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল তার বক্তব্যে বলেন, এত নারী একসাথে শোক দিবসের অনুষ্ঠানে নেয় আমি এর আগে দেখিনি। তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট দিনটি বাংলাদেশের জন্য একটি শোকের দিন। এই দিনে শেখ মুজিবর রহমানের সাথে তার পরিবারের ছোট রাসেলকেও ঘাতকেরা হত্যা করেছিল। ইতিহাসের জঘন্যতম অধ্যায় আজকের এই দিনটি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর