তিতাসে জাতীয় শোক দিবস পালিত

আজ ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লার-২ (হোমনা– তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বাতাকন্দি বাজারে পথ শিশুদের মাঝে খিচুরি বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের অডিটরিয়ামে নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তারের সাপতিত্বে ১৫ আগষ্টে সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ-মাহফিল ও বঙ্গবন্ধুর স্মৃতিচারন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ শ্রমিক লীগ ও অঙ্গসংগঠন এবং উপজেলার সকল মসজিদ মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রতিটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, উপজেলা আওয়ামীলগের উদ্যোগে কড়িকান্দি বাজারস্থ দলীয় কার্যালয়ে ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ এবং তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং কাঙ্গালী ভোজের আয়োজন করেছেন।

অপর দিকে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুজ্জামান খোকার উদ্যেগে ইউনিয়নের সকল নেতৃবৃৃন্দের সমন্বনয়ে দলীয় কার্যালয়ে মিলাদ-মাহফিল ও উন্নত মানের খিচুরি পরিবেশন করা হয়, নারান্দিয়া ইউনিয়ন কাচারী বাজারে উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও আমেরিকা প্রবাসী নুরে আলম ও সাবেক যুবলীগ নেতা নুরনবীর ব্যক্তিগত উদ্যোগে,ভিটিকান্দি ইউনিয়ন দাসকান্দি বাগান বাড়ীতে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাবুল আহমেদের উদ্যোগে, বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের উদ্যেগে দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

এছাড়াও মজিদপুর,ভিটিকান্দি,সাতানী,জিয়ারকান্দি,বলরামপুর,কড়িকান্দি,কলাকান্দি, জগতপুর ইউনিয়নে দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর