সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর অন্যতম সদস্য কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান কবির এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ তুলা মিয়া (৭০) সাহেব আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় আনুমানিক ছয় ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনী, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে শারিরীক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় নর্থইষ্ট মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাজী তুলা মিয়া সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক খায়রুল হুদা চপল, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার সহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
কেএস/বার্তাবাজার