অচেনা পথ চিনে নিতে গুগল ম্যাপের গুরুত্ব অনস্বীকার্য। আবার ভিড় এড়িয়ে ফাঁকা রাস্তা খুঁজে বের করতেও গুগল ম্যাপ ব্যাবহার করে থাকি। কিন্তু এই ম্যাপের কারণেই বিপাকে পড়ে বিবাহ বিচ্ছেদই হয়ে গেল এক নারীর।
এক ব্যক্তি নিজের স্ত্রী পরকীয়া করার সময় হাতে-নাতে ধরতে সক্ষম হয়েছেন গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে।
এটি পেরুর রাজধানী লিমার ঘটনা। সম্প্রতি ঐ নারীর স্বামী গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে কম সময়ে লিমার একটি জনপ্রিয় ব্রিজে পৌঁছানো যায়। সার্চ দিলে ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। সাথে এই ম্যাপে সেসব রাস্তা-ঘাটের নানা ছবিও দেখা যায়। তিনি রাস্তা খুঁজতে গিয়ে একটি ছবিতে তার চোখ আটকে যায়। ছবিটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি নীল জিনস এবং সাদা টি-শার্ট পরে রাস্তার ধারে একটি বেঞ্চে সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছে।
ছবিটি দেখা মাত্রই তিনি চিনে ফেলেন ছবির নারীকে। ছবি জুম ইন করে দেখেন সেই নারী আর কেউ নন, তারই স্ত্রী। এভাবে গুগল ম্যাপে স্ত্রীর পরকীয়ার কথা জানতে কোন অসুবিধা হলনা। স্ত্রীর পরকীয়ার কথা জানার সাথে সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।
বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি। এভাবেই সংসার ভাঙার জন্য দায়ী হয়ে রইল গুগল ম্যাপ।
বার্তা বাজার কে.কে