শোক দিবস উপলক্ষে সিরাজদিখানে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব নেতা আনিসুর রহমান রিয়াদ রান্না খাবার বিতরণ করেন।

গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা বিভিন্ন ইউনিয়নে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে এ রান্না করা খাবার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদের বড় ছেলে যুবলীগ নেতা আনিসুর রহমান রিয়াদ।

রিয়াদ জানান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচি অনুযায়ী যুবলীগের একজন কর্মী হিসেবে সারাদিন ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দেয়ার চেষ্টা করেছি। এছাড়া বিভিন্ন বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এই সময় সাথে ছিলেন মালখানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মকবুল হোসেন আনু, সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন,যুবলীগ নেতা,লালন,মিন্টু মোল্লা,ছাত্রলীগ নেতা আকাশ আহমেদ রুবেল,আরিফুর রহমান মৃদুল রিফাত আহমেদ প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর