রাজশাহীতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

ভারতের সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজশাহীতে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে মহানগরীর ভদ্রা এলাকায় অবস্থিত কার্যালয়ে ভারতের জাতিয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সহকারী হাইকমিশনার সঞ্জিব ভাটি

এরপর সমবেত কণ্ঠে তারা ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন। দিবসটি উপলক্ষে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান।

এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তা ও রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর