বৈরী আবহাওয়ায় সিটি গ্রুপের ২ হাজার টন চিনি নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার সময় একটি লাইটার জাহাজ ডুবে গিয়েছে। তবে অক্ষত আছেন জাহাজটির ১২ নাবিক।
শনিবার (১৫ আগস্ট) সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার ঠেঙ্গারচরের কাছে সমুদ্র উপকূলে জাহাজটি ডুবে যায়।
এ বিষয়ে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, এমভি সিটি-১৪ নামের ডুবে যাও্যা জাহাজটিতে ২ হাজার টন অপরিশোধিত চিনি ছিল। এই চিনি সিটি গ্রপের।
তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরে অবস্থানরত একটি মাদারভ্যাসেল থেকে অপরিশোধিত চিনি নিয়ে গত (শুক্রবার) রাত দেড়টার দিকে জাহাজটি নারায়ণগঞ্জের রূপসা ঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে হাতিয়া চ্যানেলের ডাউনে ভাসানচরের অদূরে ঠেঙ্গারচরের কাছে জাহাজটি প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে। এতে জাহাজের ওপরের হ্যাজ দিয়ে পানি ঢুকে যায়। তখন একপাশে রাখা চিনি গলে গিয়ে জাহাজটি কাত হয়ে যায়।
বার্তাবাজার/এসজে