আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না ধোনিকে

২০১৯ বিশ্বকাপের পর আর মাঠে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। ‍কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে দূরে থাকতে গিয়ে আর মাঠেই নামা হয়নি ভারতের বিশ্বাকাপ জয়ী অধিনায়কের। আশা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়ে উঠেনি।

দরজায় কড়া নাড়ছে আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট-বলের লড়াইয়ে নামবেন তিনি। ভক্তরাও আশায় বুক বাধতে শুরু করেছেন, ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হলো বিশ্বকাপজয়ী ভারতের এই অধিনায়কের।

কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। আজ নিজেই এই ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টের ম্যাধমে বিষয়টি নিশ্চিত করেন ‘ক্যাপ্টেন কুল’।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর