ভাতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) পরস্পর শুভেচ্ছা বিনিময় করেছেন। তখন একে অপরকে উপহার হিসাবে মিষ্টি প্রদান করেন।
আজ (শনিবার) দুপুরে হিলি সীমান্তে চেকপোস্টের শূণ্যরেখায় বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস ও বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বালেরাও দু’বাহিনীর পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করেন। তখন সেখানে বিজিবির আইসিপি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিনসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া জানান, আজ ভারতের স্বাধীনতা দিবসে আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। আমরাও তাদের মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি।
বার্তাবাজার/এসজে