স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ, কুরআনখানি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সকাল ৮ টায় পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণ করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদসহ পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ।
বিকালে পৌরসভা মিলনায়তনে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় কুরানখানি ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। দোয়া-মিলাদ পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের। পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর উপস্থিতিতে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা যুবলীগ নেতা এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ, মোঃ রেজাউল করিম শোয়েবসহ পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
বার্তা বাজার / ডি.এস