পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার ছোট বাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয় ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনের পর দোয়া, আলোচনা সভা এবং উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনসহ বিভিন্ন বই বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওবায়দুল কবির নিপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মাহমুদ হাসান , অন্যান্য শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
বার্তা বাজার / ডি.এস