এতো বড় হার মেনে নিতে পারেনি বার্সা সমর্থকরা, মেসি মেনে নিবেন কিভাবে? ক্ষুদে এই ফুটবল তারকা মেনে নিতে পারেনওনি। ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে এতবড় লজ্জার মুখোমুখি হবেন তা হয়ত কল্পনাতেও ভাবেননি মেসি!
তাইতো ম্যাচ শেষ করেই সাথে সাথে ড্রেসিং রুমে ফিরে যান মেসি-সুয়ারেজরা। লজ্জার ইতিহাসের অংশীদার হয়ে মাঠে বেশিক্ষণ থাকা যায় না। কিন্তু ড্রেসিংরুমে যাওয়ার পর কি অবস্থা ছিল বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির?
স্প্যানিশ মিডিয়াগুলো জানাচ্ছে, ড্রেসিংরুমে সম্ভবত আগে কখনো এমন বিধ্বস্ত দেখা যায়নি মেসিকে। মাদ্রিদ ভিত্তিক মার্কা লিখেছে, ‘ড্রেসিং রুমে কোনোভাবেই মেসি নিজের বিধ্বস্ত চেহারা লুকাতে পারেননি।
ম্যাচের পর কাতালানদের ড্রেসিংরুমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। যেটাতে দেখা যাচ্ছে, বিধ্বস্ত মেসি নির্বাক বসে আছেন। হয়ত এমন হারে নিজেকে ধিক্কার দিচ্ছেন এই আর্জেন্টাইন ফুটবল তারকা। ছবিতে দেখা যাচ্ছে, গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগানের কাছাকাছি তিনি। স্টেগান ড্রেসিংরুমের দরজায় দাঁড়িয়ে, উদাস দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছেন। মেসি ভেতরে বসে আছেন পুরোপুরি বিধ্বস্ত ভঙ্গিতে।

কেএস/বার্তাবাজার