কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচী ও আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করাসহ নানা কর্মসূচী পালন করা হয়।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মাস্টার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা মহিলা আ’লীগ সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান,দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. শহিদুল্লাহ খাজা, যুবলীগ সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন।
বার্তাবাজার/এসজে