ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৫০০ শত নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। অসহায় নারী-পুরুষদের মাঝে শনিবার দুপুরে শাড়ি-লুঙ্গি তুলে দেওয়া হয়।
উপজেলার এক নম্বর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শাড়ি-লুঙ্গি বিতরণের উদ্যোগ নেওয়া হয়। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া মাহফিল শেষে অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল হেকিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু হানিফা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।
জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ চত্বরে জাতির পিতার স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুস্কার বিতরণ করা হয়। এছাড়া জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা যুবলীগের আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল খায়েরের নেতৃত্বে।
বার্তা বাজার / ডি.এস