নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু কাল

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মাঝে আগামীকাল রোববার থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করছে ঢাকা বোর্ড। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফরম পূরণ ও টাকা জমা দেয়া যাবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা যায়, ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে অতিরিক্ত ১৪০ টাকা বিলম্ব ফি দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। আগের বছরগুলোতে ক্রীড়া ফি ৩০ টাকা থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় চলতি বছর থেকে তা ৫০ টাকা করা হয়েছে।

ফরম পূরণ করতে ঢাকা বোর্ডের ওয়েবসাইট প্রতিষ্ঠানের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর রেজিস্ট্রেশন এর ফরম পূরণ করা যাবে। এছাড়া সোনালী সেবার মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর