১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনের সবচেয়ে কলঙ্কময়, শোকাবহ ও বেদনার দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে দেশে নানা রকম কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
১৯৭৫ সালের এ দিনে কাক ডাকা ভোরে বিপথগামী কিছু সেনাসদস্য ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করে। বাঙালির জাতির ললাটে এঁটে দেয় কলঙ্কের তিলক। যে কলঙ্ক থেকে দেশ জাতি আজও পুরোপুরি মুক্তি হতে পারেনি। কারণ বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায় আংশিক কার্যকর হয়েছে। এখনো দন্ডপ্রাপ্ত কয়েকজন খুনি বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। এদিন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছে বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু পুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালসহ ১৬ জন।
সেই শোক দিবসকে ঘিরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পৃথক পৃথক আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা প্রশাসন: দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। এর আগে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন সকাল ৯টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা পরিষদের মিনি হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা বজলুর রশীদ, প্রাণী সম্পদ কর্মকর্তা এ কে আসজাদ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগ: দিবসটিতে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ১১টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের সংসদ সদস্য মনজুর হোসেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম জালালউদ্দীন আহমেদ ও খাঁন বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারেজ উদ্দিন আহম্মদ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এ্যাড. শরীফ কায়সার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান (কুয়েতী আকরাম), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল কাশেম মন্ডল ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ।
উপজেলা কৃষকলীগ: জাতীয় শোক দিবসে শোক র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করেছে আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগ। সংগঠনটি সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। এসময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র সাইফুর রহমান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি শওকত আজিম টিটো ও পাঁচুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলজার আহমেদ প্রমুখ।
উপজেলা যুবলীগ: শোক দিবসে আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারের বাঁকাইল রোড সংলগ্ন এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার (তপন) এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বেলায়েত হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এ্যাড. শরীফ কায়সার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান (কুয়েতী আকরাম), উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, উপজেলা যুবলীগ নেতা আশিকুর রহমান (আশিক), বুড়াইচ ইউনিয়ন যুবলীগের সভাপতি অসিত মৃধা, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সজিব মিয়া, গোপালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকলাচ ফকির প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের খবর পাওয়া গেছে।
বার্তা বাজার / ডি.এস