দেশে করোনার ভ্যাকসিন আসুক বা না আসুক মরণঘাতী এ ভাইরাসটি এমনিতেই চলে যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ(শনিবার) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে শোক দিবসের আলোচনায় একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভ্যাকসিনের প্রয়োজন হবে কি না জানি না, করোনা ভাইরাস এমনিতেই বাংলাদেশ থেকে চলে যাবে। তিনি বলেন, মানুষকে এখন আর হাসপাতালে আসতে হয় না। এখন বাসায় বসেই চিকিৎসা পাওয়া যায়। এ জন্য হাসপাতালে রোগী কম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আনন্দিত, দেশে করোনায় সংক্রমণ ও মৃত্যুহার কমেছে।
কেএস/বার্তাবাজার