পঞ্চগড়ের বোদা উপজেলার কান্তমনি এলাকায় ডোবার পানিতে পড়ে রেদওয়ান হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নের কান্তমনি এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃত শিশু রেদওয়ান হোসেন ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, দুপুরে শিশু রেদওয়ানকে তার মা বাড়ির আঙ্গিনায় বসিয়ে দিয়ে পরিবারের কাজ করছিল। এ সময় সবার অগোচরে রেদওয়ান বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। এদিকে তাকে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রিদওয়ানকে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে তার মা চিৎকার করলে তার মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে রেদওয়ানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস