মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

মেহেরপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলার স্থপতি,আলোর পথের এক উজ্জ্বল নক্ষত্র,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, শোক দিবসের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.ইব্রাহীম শাহীন।

পরে সেখান থেকে একটি শোক র‍্যালী বের করা হয়। শোক র‍্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, দপ্তর সম্পাদক মখলেছুর রহমান খোকন, অর্থ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম খোকন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর