স্ত্রীর কবরের পাশেই ভাষা সৈনিক মুর্তজা বশীরের দাফন সম্পন্ন

বনানী কবরস্থানে স্ত্রী আমিনা বশীরের কবরের পাশেই দাফন করা হয়ছে ভাষা সৈনিক ও শিল্পী মুর্তজা বশীরকে। আজ (শনিবার) আসরের নামাজের পর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

দুপুরের দিকে তার নিথর দেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর মণিপুরী পাড়াস্থ বাসভবনে। সেখানে মণিপুরীপাড়া হাউজিং সোসাইটির ব্যবস্থাপনায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দেশের প্রখ্যাত এই চিত্রশিল্পী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনী ও ফুসফুসের রোগে ভোগছিলেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। এরপর করোনা পরীক্ষা করে শুক্রবার (১৪ আগস্ট) জানা যায় তিনি ভাইরাসটিতে আক্রান্ত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর