টেকনাফ উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বাদ জোহর টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসা আনাছ বিন মালেক মাদ্রাসার মুহতামিম মৌ. শফিউল্লাহ।

পরে বিকেল ৩টায় পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক আলহাজ্ব নূরুল বশর।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী হাফেজ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা হামজালাল, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউছুপ মনো, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বদিউল আলম, সদর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গুরামিয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ পরিক্রমা পেরিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যাকারীদের বিচারের আওতায় এনে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করেছেন। আজকে আবার নতুন করে শপথ নেয়ার সময় এসেছে। যে কোন কিছুর বিনিময়ে দলের ত্যাগী একনিষ্ট নেতা কর্মীদের সাথে নিয়ে দলের ভিতর ঘাপটি মেরে থাকা মুখোশধারীদের কবল থেকে আওয়ামীলীগকে মুক্ত করতে হবে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর