ইবিতে জাতীয় শোক দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিনটি পালন উপলক্ষ্যে আজ ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সকাল ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তাঁদের সাথে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ।

সকাল সাড়ে ১০টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এসময় তাঁর সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিভিন্ন সমিতি, পরিষদ, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়। বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয় বলে জানা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর