মানিকগঞ্জের সিংগাইরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালি, আলোচনাসভা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার সভাপতিত্বে ও অধ্যাপক বেনী মধাব সরকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপি।
আরোও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, সহকারি কমিশনার(ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ওসি রকিবুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ রবিউল আলম উজ্জল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার ও ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে যুব উন্নয়ন অফিসের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়াও সিঙ্গাইর পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
বার্তাবাজার/এমকে