চট্টগ্রামে পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৪

বন্দর নগরী চট্টগ্রামে মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগ ও মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পৃথক পৃথক অভিযানে মোট ৮০০০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং দুটি ট্রাক আটক করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন ঈদগাহ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০০ পিস ইয়াবা ও ১টি ট্রাক সহ মোঃ হেলাল মিয়া (৩৫) ও মো: মুমিনুর রশিদ (৪২) কে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ।

মহানগর গোয়েন্দা(পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনজুর মোর্শেদ জানান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব কাজল কান্তি চৌধুরী এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর নেতৃত্বে ১৪নং টিম গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০০ পিস ইয়াবা ও ১টি ট্রাক সহ মোঃ হেলাল মিয়া (৩৫) ও মো: মুমিনুর রশিদ (৪২) নামে দুইজনকে গ্রেফতার করে।

ছবি: বার্তা বাজার।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে একই দিনে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০২ জন গ্রেফতার করা হয়েছে।

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি- বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বন্দর থানাধীন বারেকবিল্ডিং মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ মোঃ সুলতান আহাম্মদ (৩০) ও মোঃ রুবেল হোসেন চৌধুরী প্রঃ রুবেল (২৭) দ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর