যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

যশোরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচী পালিত হয়।

শনিবার (১৫ আগস্ট)সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে শহরের গরিব শাহ মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান,পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম,জেলা পুলিশ, সিআইডি যশোর জেলা সহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ।

পরে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, সরকারি বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণ করেন।এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিবসটি পালন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনলাইন আলোচনাসভার আয়োজন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর