চীনের তৈরি ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিলে বাংলাদেশ লাভবান হতো: জাফরুল্লাহ
চীনের তৈরি ভ্যাকসিন দেশে ট্রায়ালের অনুমতি দিলে বাংলাদেশ লাভবান হতো বলে জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ বিষয়ে সরকারের নেয়া প্রতিটি পদক্ষেপই ভুল ছিলো বলেও জানান তিনি।
শনিবার (১৫ আগস্ট) সকালে গণস্বাস্থ্য হাসপাতালে প্লাজমা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।
তিনি বলেন, সঠিক সময়ে সঠিকভাবে করোনা আক্রান্তদের প্লাজমা দেয়া হলে উপকার পাওয়া যায়।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক এম এ খান জানান, করোনায় বয়স্ক রোগীরা আক্রান্ত হবার পরপরই চিকিৎসকদের পরামর্শে তাদের প্লাজমা দেয়া উচিত। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপি ভালো ফলাফল দেয়।
বার্তাবাজার/কে.জে.পি