বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে চমেক ছাত্রলীগের রক্তদান কর্মসূচী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ছাত্রলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শামীম হাসান এবং সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নূর হোসেন ভূঁইয়া শাহীন।

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন চমেক ছাত্রলীগের হাবিব-শিমুল কার্যকরী কমিটি ২০১৯-২০’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, চমেক ছাত্রলীগের সভাপতি ডাঃ হাবিবুর রহমান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের (চমেকসু) ভিপি ডাঃ এমএ আউয়াল রাফি, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ডাঃ তাজওয়ার রহমান অয়ন, চমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল, চমেকসু’র সাধারণ সম্পাদক প্রীতম কুমার সাহাসহ ছাত্রলীগ ও ছাত্রসংসদের অন্যান্য নেতাকর্মী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর