সিরাজগঞ্জে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ।
এ উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির শুরুতে কালো ব্যাচ ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল, প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী জাতির পিতার জীবনী ও কর্মের উপর আলোচনা, মিলাদ মাহফিল, কাঙ্গালী ভোজ, দেশের গানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বার্তাবাজার/এমকে