যশোরে ঝিকরগাছা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

যশোরের ঝিকরগাছা থেকে আইয়ুব হোসেন (৩৫) নামে এক ফেন্সিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

শনিবার (১৫ই আগষ্ট) সকালে তাকে আটক করা হয়।আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন, শার্শা থানাধীন সমন্ধকাটি গ্রামের মৃতঃ আবু তালেবের ছেলে আইয়ুব হোসেন(৩৫)।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি আরো বলেন আটক আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর