ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে বাজারগোপালপুরের পুর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান ওই গ্রামের মৃত হিয়া উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে ঘরের টেবিল ফ্যান মেরামত করছিল মিজানুর রহমান। এসময় অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর