দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৬৪৪ জনের। এদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬২৫ জনে।
শনিবার(১৫ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন।
বার্তাবাজার/কে.জে.পি