শ্রদ্ধা জানাতে গিয়ে ধাক্কাধাক্কি: ভাঙ্গা পুষ্পস্তবকেই শ্রদ্ধা জানালো কেন্দ্রীয় যুবলীগ

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেন্দ্রীয় কমিটির নেতারা শ্রদ্ধা জানিয়ে চলে যাবার পরই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ধানমন্ডি ৩২ নম্বরে। এছাড়া হুড়োহুড়ির কারণে ভোগান্তিতে পড়েন জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসতে দেখা যায়নি স্বেচ্ছাসেবকদের। ধাক্কাধাক্কির কারণে ভেঙ্গে যায় যুবলীগের পুষ্পস্তবক। পরে ভাঙা পুষ্পস্তবকেই শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটি।

এ পরিস্থিতিতে সব চেয়ে বেশি বিপাকে পরেন শ্রদ্ধা জানাতে আসা যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। বিশৃঙ্খল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। বিশেষ ব্যবস্থা না থাকায় অনেকটা প্রতিকূল পরিস্থিতেই শ্রদ্ধা জানাতে হয় তাদের। এছাড়া বিশৃঙ্খলার কারণে শ্রদ্ধা নিবেদনে আসা বিভিন্ন সংগঠনকে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর