বঙ্গবন্ধু ছিলেন শোষিত মানুষের কন্ঠস্বর: তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শোষিত মানুষের কন্ঠস্বর। তিনি মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনার সু-বাতাশ ছড়িয়ে দিয়েছিলেন। তিনি মানুষের ন্যায্য অধিকার, সাম্যের, গনতন্ত্রের কথা বলতেন।

শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাঙ্গালিদের রক্ত দিয়ে গড়া এই বাংলাদেশ। এই দেশের ইতিহাস এক দিনে রচিত হয় নাই। এই বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের মহা নায়ক বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। তিনি মানুষকে ভালোবেসে সকল বাঙ্গালিকে ঐক্যবদ্ধ করে জাতির স্বপ্নকে বাস্তবায়ন করতে সক্ষম হয়ে ছিলেন।

জাতির পিতার সেই স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাঙ্গালির জাতীয়তা বাদ, সমাজ তন্ত্র, গণতন্ত্র এবং অসাম্প্রদায়ীক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলবো। জাতির পিতা বঙ্গবন্ধুর মতো যোগ্যতা, সাহস, আত্মবিশ্বাস, মনোবল, দূরদর্শীতা সমগ্র বিশ্বে আর কারও নেই। কোন হত্যার ভয়ও বঙ্গবন্ধুকে দাবায়া রাখতে পারে নাই।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, মুক্তিযোদ্ধা এম এ লতিফ, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর