লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরু হবে আগামী বছরের ১১ জুন। করোনাভাইরাসের প্রভাবে এক বছর পিছিয়ে যাওয়া কোপা আমেরিকা। এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনার কারণে পিছিয়ে দেওয়া হয় এবারের আসরটি। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে আর্জেন্টিনা। কোপার শুরুটা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে, আর ফাইনাল হবে কলম্বিয়ার বারানকিলায়।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল নতুন করে সূচি প্রকাশ করেছে। আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনে হতে যাচ্ছে এই আসর। প্রতিযোগিতাটি ১১ জুন শুরু হয়ে ফাইনাল ম্যাচটি হবে ১০ জুলাই। উদ্বোধনী দিনে আয়োজক আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুইবার লিওনেল মেসিরা শিরোপা হারিয়েছিল এই চিলির বিপক্ষে।
আগামী ১৩ জুন ভোনেজুয়েলায় সেলেসাওদের প্রতিপক্ষ হয়ে গত আসরের চ্যাম্পিয়ান ব্রাজিল তাদের মিশন শুরু করবে। নতুন ফরম্যাটে শুরু হবে ২০২১ সালের কোপা আসর। এলাকা ভাগ করে দুই জোনে খেলা হবে। সাউথ জোনকে করা হয়েছে ‘এ’গ্রুপ এবং নর্থ জোনকে করা হয়েছে ‘বি’গ্রুপ – প্রতি গ্রুপে রয়েছে ছয়টি করে দল। ‘এ’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, বলিভিয়া, উরুগুয়ে, চিলি, প্যারগুয়ে ও আমন্ত্রন পাওয়া অস্ট্রেলিয়া।। ‘বি’গ্রুপে রয়েছে কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, উকুয়েডর, পেরু ও আমন্ত্রন পাওয়া কাতার।
বার্তা বাজার কে.কে