আজ শনিবার (১৫ আগস্ট) ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের আজকের এই দিনে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। প্রতিবারের মত এবারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লালকেল্লায় পতাকা উত্তোলন করে ভাষণ দিচ্ছেন। এবারের স্বাধীনতা দিবস পালনে দেশজুড়ে করোনা পরিস্থিতি বিচারে প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে আমন্ত্রিত অতিথির সংখ্যা সীমিত করা হয়েছে। লালকেল্লায় প্রবেশে মাস্ক বাধ্যতামূলক। একটি আসন থেকে আরেকটি আসনের দূরত্ব থাকবে দুই গজ। ভারতীয় সেনা বাহিনীর ২২ জন গার্ড অফ অনারে অংশ নেবেন। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় পতাকা উত্তোলন করেছেন নরেন্দ্র মোদি।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাদাখে নিহত ২০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি