মেসির জীবনে এমন লজ্জার হার কেউ স্বপ্নেও ভাবেনি। বার্সেলোনার জার্সিতে- দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো,ইয়োহান ক্রুইফ, পেপ গার্দিওলা কারোরই এমন লজ্জার হার ছিলনা। ক্লাবটির ইতিহাসসেরা ফুটবলার লিওনেল মেসিকে শুক্রবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে হেরে এমন লজ্জা পেতে হলো তাকে। মাঠে ৯০ মিনিট শুধু বায়ার্ন মিউনিখের ফুটবলারদের গোল প্রদর্শনী আর সতীর্থদের অসহা’য়ত্ব দেখে গেলেন তিনি।
প্রশ্ন উঠেছে শো’চনীয় প’রাজয়ের পরও কি বার্সেলোনাতেই থাকবেন মেসি? কাতালান ক্লাবটির সাম্প্রতিক পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন এই আর্জেন্টাইন সুপারস্টার। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে বি’ধ্ব’স্ত হওয়ার পর ভবিষ্যত নিয়ে নিশ্চিতভাবেই ভাববেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা রিও ফার্ডিনান্ড মনে করেন, বার্সেলোনা ছাড়া উচিত মেসির। ম্যাচের পর বিটি স্পোর্টসকে ফার্ডিনান্ড বলেন, ‘রাতে বাড়ি ফিরে মেসি কী ভাববে? এই মুহূর্তে, ইউরোপের অন্য দলগুলোর তুলনায় যে অবস্থায় আছে বার্সেলোনা, তাতে কি বসে বসে অপেক্ষা করার সময় আছে মেসির হাতে?’
ফার্ডিনান্ড মনে করেন, আগামী দুই তিন বছরেও ফর্ম ধরে রাখতে পারবেন মেসি। মেসিকে হয়তো বড় শিরোপা ছাড়াই কা’টাতে হবে বার্সেলোনায়। বায়ার্নের কাছে হারের পর বার্সেলোনার অনেক কিছুই বদালাতে হবে বলে স্বীকার করেছেন খোদ বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। কোচিং স্টাফে পরিবর্তনসহ মূল দলেও অনেক পরিবর্তন আসবে সামনে।
ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ বলেছেন, সিনিয়র ফুটবলারদের মধ্যে কয়েকজনকে আগামী মৌসুমে নাও দেখা যেতে পারে ন্যু ক্যাম্পে। মেসিও কি তাদের দলে থাকবেন? এরই মধ্যে আমরা ‘বেশ কিছু সি’দ্ধান্ত নিয়ে ফেলেছি। আগামী কয়েকদিনের মধ্যে আরো কিছু সি’দ্ধান্ত নেয়া হবে। আগামী সপ্তাহ থেকে একের পর এক ঘোষণা আসবে সেসবের।’
বার্তা বাজার কে.কে