চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক আলমসাধু চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বেলা ১১ টার সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলমসাধুর চালক জীবননগর উপজেলার উথলী গ্রামের রহিম মিয়ার পুত্র সোলাইমান হক।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে আন্দলবাড়িয়া থেকে একটি দ্রুতগামী আলমসাধু আন্দলবাড়িয়া হাইস্কুলের কাছে পৌঁছালে রাস্তায় সৃষ্ট গর্তে পড়ে আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে চালক গুরতর আহত হয়।
আলমসাধু চালকের অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তার সাথে থাকা অন্য এক আলমসাধু চালক তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসারা তার অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করে এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
জীবননগর আন্দুলবাড়ীয়া সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম।
বার্তাবাজার/এমকে