যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ৮টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এবং পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম পিপিএম(বার) জেলা প্রশাসক চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সকাল ৮টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এবং পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রেড ক্রিসেন্ট সোসাইটি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, সাংস্কৃতিক, যুব, শ্রমিক ও মহিলা সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বার্তাবাজার/এমকে