কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাব’র জাতীয় শোক দিবস পালন

১৫ই আগষ্ঠ জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত,এক মিনিট নিরাবতা পালন করা হয়।

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মৃধার সঞ্চালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের জীবনীর উপর বক্তব্য রাখেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এসকে রঞ্জন, সহ-সভাপতি হাজী নাসির উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, দোয়া মোনাজাত পরিচালনা করেন অর্থ সম্পাদক মো. ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক এইচ আর মুক্তা, পাঠাগার সম্পাদক মো. আরিফ সিকদার, সদস্য মো.তাজুল ইসলাম আজাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর