পাকিস্তানের স্বাধীনতা দিবসে করাচি প্রেসক্লাবের সামনে বিশাল প্রতিবাদ সামাবেশ করেছেন দ্য ভয়েস ফর সিন্ধি মিসিং পার্সন নামের একটি সংগঠন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার(১৪ আগস্ট) গুম হয়ে যাওয়া সিন্ধি জনগণদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এই প্রতিবাদ সমাবেশে করা হয়।
সমাবেশে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের আত্মীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। প্রতিবাদ সমাবেশের অংশ নেওয়া কয়েকজন শিশুর হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, আমরা বাবা কোথায়। আমার বাবাকে মুক্তি দিতে হবে।
সুনহি জোয়ো নামের এক নারী বলেন, তাদের উচিৎ আমাকে আমার স্বামীর সঙ্গে দেখা করতে দেওয়া। সে যদি অপরাধী হয় তাহলে তাকে আদালতে হাজির করা হোক।
বার্তাবাজার/কে.জে.পি