ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে যথারীতি স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা অর্ধনিমিত্ত্বকরণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র মো.রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমীন ইয়াছমীন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শরাফ উদ্দিন ভুইয়া, মুক্তিযোদ্ধা গাজী মাজহারুল হক ফকির, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কন্ঠের আ লিক প্রতনিধি আলম ফরাজী প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরপ্রধানগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাক্তিবর্গ, রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দ সহ নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে নান্দাইলের রাজনৈতিক দলীয় সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর শাহাদাতা বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করে।
বার্তাবাজার/এমকে