গাইবান্ধায় জাতীয় শোক দিবস পালিত

নানা কার্যক্রমের মধ্য দিয়ে গাইবান্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে পৌর পার্কে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আ’লীগসহ অঙ্গসংগঠন, জেলা আনসার ভিডিপি, বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনগণ।

এছাড়াও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন ¯’ানে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর