জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী এবং ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দেশ দুটির মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি রয়েছে দেশে। অপরদিকে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের জন্য দেশটির রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি না করার ঘোষণা দেন। এসবের জন্য বন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি