মুর্তজা বশীরের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুর্তজা বশীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন তারা।

শনিবার (১৫ আগষ্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মুর্তজা বশীর মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মুর্তজা বশীরের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার সৃষ্টি ও কর্ম তরুণ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাষ্ট্রপতি মরহুম মুর্তজা বশীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরেকটি শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের চিত্রকলার বিকাশে মুর্তজা বশীর যে অনন্য অবদান রেখেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

মুর্তজা বশীরের করোনাভাইরাসে আক্রন্ত হয়ে মৃত্যু হয়। এ ছাড়া দীর্ঘদিন হৃদ্‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন এ চিত্রশিল্পী। এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর