পঞ্চগড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদেন করেছেন।

এর পরই ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান,পঞ্চগড় প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

বঙ্গুবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়। ছবি: বার্তা বাজার।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সুযোর্দয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জুম মাধ্যমে আলোচনাসভা, মসজিদ, মন্দির ও গিজার্য় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, ইসলামিক ফাউন্ডেশন পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনাসভা ও দোয়ার মাহফিল আয়োজন করেছে।

এছাড়া জেলা কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে কোরান তেলওয়াত, দোয়া মাহফিল ও উন্নতমানের খাবার বিতরণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। জেলা শিশু একাডেমী শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শিল্পকলা একাডেমী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। একই ধরণের কর্মসূচি পালিত হচ্ছে উপজেলা ও ইউনিয়ন পযার্য়ে।

দিবসটি উদযাপনে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালিত হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর